1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

উখিয়ার কোর্টবাজারে শপিংমলে চলছে ঈদের কেনাকাটা!

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২.৪০ এএম
  • ৩০৬ Time View

উখিয়া: মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মহামারি করোনার প্রকোপে গত কয়েক বছর ঈদের বাজার চাঙ্গা না থাকলেও এবার ব্যতিক্রম। মার্কেট ও শপিংমলগুলোতে দুপুরের পর উপচেপড়া ভিড় দেখা যায়। 

উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারের চৌধুরী মার্কেট,আরব সিটি সেন্টার, এন আলম মার্কেট, হাকিম ট্রেড সেন্টার সহ কয়েকটি

 মার্কেট ঘুরে দেখা গেছে, রমজানের শুরুর পর থেকে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও বর্তমানে তা বেড়েছে। নিজেদের পছন্দের জামা-কাপড়, জুতা নিতে বিভিন্ন দোকানে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম প্রতিটি জামা-কাপড়ের দোকান। বেচাকেনা জমে ওঠায় খুশি বিক্রেতারাও। নতুন জামা-কাপড় ও জুতার পাশাপাশি কসমেটিকস দোকানগুলোতেও ভিড় দেখা গেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানের শুরুর দিকে মার্কেটে বেশি বিক্রি হয় শিশু ও নারীদের জামা-কাপড়। ঈদ যতই এগিয়ে আসে এসব পণ্যের বিক্রিও ততই বাড়ে।

 প্রতিবারের মতো এবারও কোর্টবাজার স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে কেনাকাটা করার জন্য উখিয়া থানা পুলিশের একটি টিম নিয়োজিত রয়েছে। পাশাপাশি শপিংমলের প্রতিটি গলির মুখে ও ভেতরে আনসার ভিডিপির সদস্যরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে দেখা যায়। 

কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খোরশেদ আলম বাবুল বলেন,” এবারের ঈদে কোর্টবাজারের সকল মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ক্রেতাদের পছন্দের মতো সব পণ্য রয়েছে। আপনারা সবাই আসুন। স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করুন। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

শপিংমলের নিরাপত্তার দায়িত্বে থাকা উখিয়া থানার এএসআই রেজাউল করিম জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোবাইল টিম সবসময় কাজ করছে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com