সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

যানজট কেড়ে নিচ্ছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ Time View

স্টাফ রিপোটারঃ টানা ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। স্বস্তির যাত্রার প্রত্যাশায় বাসা থেকে বের হলেও অনেকক্ষেত্রে তা ম্লান হচ্ছে নিমিষেই। রাজধানীর যানজটে তৈরি হচ্ছে গাড়ির জটলা। ফলে সময়মতো কাউন্টারে গাড়ি পৌঁছাতে না পারায় হচ্ছে শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়ছে মানুষ।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলোর সামনে দীর্ঘ যানজট। কোনো কোনো গাড়ি সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এতে যানজট আরও দীর্ঘ হচ্ছে।

পুলিশ বলছে, ঈদযাত্রার কারণে গাড়ির চাপ অনেক বেশি। এছাড়াও সড়কে সংস্কার কাজের জন্য টার্মিনালে গাড়ি দাঁড়াতে না পারায় তৈরি হচ্ছে জটলা। তবে দ্রুত তা সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।

এসব এলাকার সড়কের শৃঙ্খলায় সায়েদাবাদে কন্ট্রোল রুম বসিয়েছে ট্রাফিক বিভাগ। সেখান থেকে মনিটরিং করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।

যানজটের বিষয়ে জানতে চাইলে ওয়ারী জোনের ডিসি (ট্রাফিক) মো. নাজির আহমেদ খান  বলেন, গাড়ির অনেক চাপ আছে। পাশাপাশি সায়েদাবাদ বাস টার্মিনালে সংস্কার কাজ চলছে বিধায় গাড়ি দাঁড়ানোর জায়গা নেই। ফলে অনেক বাসই মানিকনগর হয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। আবার যেগুলো টার্মিনালের ভেতরে রাখার কথা, জায়গা না থাকায় সেসব বাস রাস্তায় দাঁড়াচ্ছে। ফলে সড়কে জটলা তৈরি হচ্ছে।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালে অধিকাংশ বাস কাউন্টার সড়কের পাশেই। ফলে রাস্তায় দাঁড়িয়েই সেসব বাসে যাত্রী উঠানো হয়। এসব কারণেই যানজট তৈরি হচ্ছে। ওয়ারী জোনের ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। ডিএমপি থেকেও সহায়তা পাচ্ছি। আমরা চেষ্টা করছি। তবে বিকেলে এই জটলা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS