1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

সৌদি আরবে ঈদ হতে পারে ২২ এপ্রিল

  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১১.১১ এএম
  • ৫২৭ Time View

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে ৩০ রোজা পূর্ণ করে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

সোমবার (১৮ এপ্রিল) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।

আবুধাবি-ভিত্তিক সংস্থাটি টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এই ভবিষ্যদ্বাণী দিয়েছে এবং ঈদের সঠিক তারিখ কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

আইএসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভবনা নেই বললেই চলে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে এবং আরব দেশগুলোতে টেলিস্কোপ ছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে। এ কারণে শনিবার হতে পারে ঈদুল ফিতর। তবে বৃহস্পতিবার লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে চাঁদ দেখা যেতে পারে।

জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি বলেছে, চাঁদ দেখার বিষয়টি খুবই কঠিন এবং এর জন্য নির্ভুল টেলিস্কোপ, পেশাদার পর্যবেক্ষক ও ব্যতিক্রমী আবহাওয়ার প্রয়োজন হয়। তবে এসব উপকরণের সংমিশ্রণ খুব কমই ঘটে। এ কারণে আরব বিশ্বের কোনো দেশ থেকে টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না।

আইএসির বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী বিশ্বের অধিকাংশ দেশ আগামী শুক্রবার শাওয়াল মাস শুরুর ঘোষণা দিতে পারে। সেক্ষেত্রে, এসব দেশের মুসলিমরা ৩০ দিন রোজা রাখার পর আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com