1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২.১৬ এএম
  • ৩১৬ Time View

উখিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 

রবিবার(১৬ এপ্রিল) বিকেলে ধুরুমখালী স্টেশনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য জাফর উল্লাহ চৌধুরী। হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক শামশুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি দলিলুর রহমান শাহীন,সহ সাধারণ সম্পাদক জিএম ইদ্রিস,উপজেলা কৃষকদলের আহবায়ক মুনীর আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ, উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু ছিদ্দিক, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী সহ নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন,”বর্তমান সরকার সবকিছুর দাম বৃদ্ধি করে জীবনযাপন কঠিন থেকে কঠিন করে তুলেছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই সর্বগ্রাসী দূর্নীতি,ভোটাধিকার হরণের প্রতিবাদে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। কেন্দ্র থেকে যখনই ঘোষণা করা হবে কক্সবাজারের সীমান্ত রাজা জেলা বিএনপির সভাপতি ও হুইপ শাহজাহান চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা আন্দোলনে ঝাপিয়ে পড়বো ইনশা আল্লাহ।”

অবস্থান কর্মসূচি ও ইফতারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি জামাল মাহমুদ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com