পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০২ পয়সা।