1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৮.১৩ পিএম
  • ৩১১ Time View

গ্রাহকবৃন্দের অবকাশ যাপনকে আরো সুলভ ও স্বাচ্ছন্দময় করতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ২০ মে ২০২৬ তারিখে ঢাকাস্থ ন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইয়াসির মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এ সর্বোচ্চ ৬০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হেড অব বিএমওডি মোঃ মনসুর আহমেদ, হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন মোহাম্মদ কায়সার আলম মজুমদার, হেড অব ট্রেজারি শাহ্ধসঢ়; রাহাত উদ্দীন আহমেদ, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস, চিফ টেকনোলজি অফিসার মোঃ মুশফিকুর রহমান, হেড অব কার্ডস এন্ড এডিসি মীর মোঃ শাহিসুর রহমান, লার্নিং সেন্টারের অধ্যক্ষ মোঃ রফিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং এন্ড পিআর) নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com