1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ২০ হাজার ইউএস ডলার জব্দ

  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩.২০ পিএম
  • ৩০৩ Time View

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তে ২০ হাজার ইউএস ডলার জব্দ করেছে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ফুলবাড়ী সীমান্তের ফুলবাড়ী গ্রাম থেকে এসব ইউএস ডলার জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতে ইউএস ডলার পাচার করা হবে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত পিলার-৮৬ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভিতরে ফুলবাড়ি গ্রামের ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান করেন। সকাল ১১টার দিকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে পাশের গ্রামের দিকে যেতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহলদল তার গতিরোধের চেষ্টা করলে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যান। বিজিবি টহলদল পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে তল্লাশি করেন। এসময় জব্দ করা ব্যাগের মধ্যে ২টি ব্যান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ২০০ নোট সর্বমোট ২০ হাজার ইউএস ডলার জব্দ করতে সক্ষম করতে হন।

তিনি আরও জানান, এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করে জব্দ করা ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com