1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

গাইবান্ধায় দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯.৩৮ পিএম
  • ৩৪০ Time View

স্টাফ রিপোটারঃ ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেডে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘উৎপাদনে এসেছে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত তিস্তা সোলার লিমিটেডের এই বিদ্যুৎকেন্দ্র উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প বিকাশে বিরাট ভূমিকা রাখবে।’

পোস্টে প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও লিখেন, ‘যাদের অক্লান্ত শ্রমে এই অর্জন, তাদের সবাইকে অভিনন্দন! জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আলোকোজ্জ্বল আগামীর পথে এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ!’

Solar Panel

১ হাজার ৭০০ কোটি টাকার এই প্রকল্পের কাজটি পায় বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির তত্ত্বাবধানে সৌরবিদ্যুৎ কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে ৮৫টি মাউন্টিং পাইলস। যার ওপরে বসানো হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার সৌর প্যানেল।

২০১৭ সালে গাইবান্ধার ওই দুর্গম চরে পরিত্যক্ত প্রায় ৬০০ একর জায়গায় ‘তিস্তা পাওয়ার প্ল্যান্ট’ নামে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। তিস্তা নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং পাশেই রংপুরের পীরগাছা আর ওপারে কুড়িগ্রামের উলিপুর উপজেলা অবস্থিত। এই তিন উপজেলার সীমান্তবর্তী সংযোগস্থলে দেশের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্পটির অবস্থান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com