1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

প্রবৃদ্ধি কমবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩.১৬ পিএম
  • ২৬৪ Time View

আর্থিক খাতের সংকট বিশ্বজুড়ে, তাই প্রবৃদ্ধিও দুর্বল হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো এর প্রভাব থেকে মুক্ত নয়। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, কঠোর আর্থিক অবস্থা, ঋণ সংকট এবং রিজার্ভ কমে যাওয়ায় নিম্নমুখী ঝুঁকি বাড়ছে। তাই এ বছর প্রবৃদ্ধি কমবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর।

গত মঙ্গলবার দক্ষিণ এশিয়ার অর্থনীতি নিয়ে ‘এক্সপান্ডিং ওপোর্টুনিটিজ : টুয়ার্ড ইনক্লুসিভ গ্রোথ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে বলা হয়, ২০২৩ সালে এই অঞ্চলের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ। ২০২২ সালে প্রবৃদ্ধি ছিল ৫.৯ শতাংশ। তবে ২০২৪ সালে কিছুটা বেড়ে হবে ৫.৯ শতাংশ।

বিশ্বব্যাংক জানায়, দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য সুসংবাদ ও দুঃসংবাদ দুটিই আছে। বিশ্ববাজারে পণ্যের দাম কমা, সেবা খাতের শক্তিশালী পুনরুদ্ধার এবং সরবরাহ চেইনে বিঘ্ন কমে যাওয়া দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য সহায়ক হবে। কিন্তু সুদের হার বৃদ্ধি এবং অর্থবাজারের অনিশ্চয়তা এই অঞ্চলের অর্থনীতিতে নিম্নমুখী ঝুঁকি তৈরি করছে।

দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার বলেন, ‘বাইরের প্রতিকূল পরিবেশ গত তিন বছর দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলছে। ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার কিছুটা অসম্পন্ন।’ তিনি বলেন, ‘দেশগুলোর উচিত জ্বালানির কম মূল্য এবং বাণিজ্যিক ভারসাম্যের সুবিধা কাজে লাগানো। বিশেষ করে দেশগুলোকে সংস্কারে মনোনিবেশ করতে হবে মধ্যমেয়াদে প্রবৃদ্ধির জোরালো করতে।’

ভুটান ছাড়া এই অঞ্চলের সব দেশের প্রবৃদ্ধি পূর্বাভাস কমেছে বলে জানায় বিশ্বব্যাংক। সংস্থা জানায়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ ভারতের প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছরে হবে ৬.৩ শতাংশ। ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের প্রবৃদ্ধি এ বছর কমে হবে মাত্র ০.৪ শতাংশ। দেশটি অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে।

অর্থনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। এই দেশটির জেডিপি প্রবৃদ্ধি এ বছর সংকোচিত হবে ৪.৩ শতাংশ। গত মাসে আইএমএফ এই দেশটির জন্য ঋণ অনুমোদন করেছে। মালদ্বীপ ও নেপালের অর্থনীতি কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে পর্যটন সম্ভাবনার ওপর দাঁড়িয়ে। এ বছর মালদ্বীপের প্রবৃদ্ধি আসবে ৬.৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে নেপালের প্রবৃদ্ধি আসবে ৪.১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ভুটানের প্রবৃদ্ধি আসবে ৪.৫ শতাংশ।

বিশ্বব্যাংক জানায়, এ বছর দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতি কমে হবে ৮.৯ শতাংশ। ২০২৪ সালে এ অঙ্ক কমে ৭ শতাংশের নিচে যাবে। কিন্তু স্থানীয় মুদ্রা দুর্বল হওয়ায় তা মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫.২ শতাংশ হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যদিও সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে ৭.৫ শতাংশ। বিশ্বব্যাংক বলেছে, পরের অর্থবছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬.২ শতাংশে উন্নীত হতে পারে। সংস্থা মনে করছে, মূল্যস্ফীতির চাপ কমে এলে মধ্য মেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বাড়বে।

বিশ্বব্যাংক জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতে নানা ধরনের কড়াকড়ি ও আমদানি নিষেধাজ্ঞার কারণেই দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমবে। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা তো আছেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com