1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বাংলাদেশের জন্য কর্মসংস্থানের দুয়ার খুলছে ইউরোপ

  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪.৩১ পিএম
  • ৩৩৬ Time View

অবৈধ অভিবাসী কমিয়ে বাংলাদেশ থেকে বৈধকর্মী নিতে চায় ইউরোপের দেশগুলো। এছাড়া পোশাক রফতানির পাশাপাশি ইউরোপের বাজারে ওষুধ, সিরামিক ও পাট পণ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সম্প্রতি সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

কর্মসংস্থান খুঁজতে ইউরোপে সাগরপাড়ি দিচ্ছে শত শত বাংলাদেশি। ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সাগরেই সলিল সমাধি হচ্ছে অনেকের। পথে আটকা পড়ে অনেকে আবার অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এবার অবৈধ অভিবাসীর ঢল থামাতে চায় ইউরোপের দেশগুলো। বাংলাদেশিদের বৈধ কর্মসংস্থানের দ্বার খুলতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে ইউরোপে দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, আইসিটি ও স্বাস্থ্য খাতে জনবল নিতে চায় ইউরোপের বিভিন্ন দেশ। অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করে বৈধ কাজের সুযোগ তৈরিতে আগ্রহী ইইউ। মূলত স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে জনবলের প্রয়োজন রয়েছে ইউরোপের দেশগুলোর।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, মহাদেশটির বাজারে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশি পোশাকের বাজার বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

তবে পোশাকশিল্পের সাফল্য অব্যাহত রাখার পাশাপাশি ইউরোপে আরও কয়েকটি খাতে বাংলাদেশের ব্যবসার বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, উদীয়মান খাতগুলোতে বিদেশি বিনিয়োগের জন্য এখানে উন্নত পরিবেশ দরকার। এছাড়া ইউরোপের বাজারে আইটি, ফার্মাসিউটিকালস, সিরামিক ও পাট শিল্পে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বৈশ্বিক সংকটের মধ্যেও ইউরোপের বাজারে বিশ্বে সবচেয়ে বেশি পোশাক রফতানি করেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com