1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

রায়পুরে সাড়ে ৩ হাজার জাটকা জব্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ৩৬৬ Time View

স্টাফ রিপোটারঃ লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার মেঘনা নদী সংলগ্ন মেঘনা বাজার এলাকার একটি সুপারি বাগানে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

রায়পুর কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, মার্চ-এপ্রিল দুমাস মেঘনায় মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় প্রতিদিন দুইবার নদীতে অভিযানে যান তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন মেঘনা বাজার এলাকায় অভিযানে যান তারা। পরে তল্লাশি চালিয়ে ওই এলাকার একটি সুপারি বাগান থেকে সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

পরে জব্দ জাটকাগুলো রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com