1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে জুতা রপ্তানি বেড়েছে ৬৪%

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৫.৫২ পিএম
  • ২৪৫ Time View

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে চামড়ার জুতা রপ্তানি করে বাংলাদেশের আয় ৬৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৪৫১ মিলিয়নে দাঁড়িয়েছে। এর মাধ্যমে চামরাজাত পণ্যের ক্ষেত্রে ভিয়েতনাম ও চীনের বাজার থেকে যুক্তরোষ্ট্রের আমদানি মনোযোগ কাড়তে পারে বাংলাদেশ।

আগামীতে চামড়াজাত জুতার রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের চেয়ে যুক্তরাষ্ট্র বড় বাজার হতে পারে বলে ধারণা করছেন দেশের এই রপ্তানিখাতের ব্যবসায়ীরা।

মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্র ৩৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের চামড়ার জুতা আমদানি করে। যা আগের বছরের তুলনায় ৩২ দশমিক ৫১শতাংশ বেশি। ২০২২ সালে মার্কিন বাজারে বাংলাদেশের চামড়ার জুতা রপ্তানি ৬৩ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৪০৬ দশমিক ৪৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা গত বছরের ২৪৯ মিলিয়ন ডলারের চেয়ে বেশি।

২০২২ সালে চীন থেকে যুক্তরাষ্ট্র ১২ দশমিক ১৫ বিলিয়ন ডলারের জুতা আমদানি করেছে। ভিয়েতনাম থেকে করেছে ১০ দশমিক ৪৮ বিলয়ন ডলার। ভারত থেকে করেছে ৭৪৫ দশমিক ০৩ মিলিয়ন ডলারের। ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে ৩ বিলিয়ন ডলারের চামড়ার জুতা।

মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য আরও বলছে, ২০২২ সালে কম্বোডিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ১ বিলিয়ন ডলারের জুতা আমদানি করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২২ সালে বাংলাদেশ চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় করেছে ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। যা তার আগের বছরে ছিল ১ দশমিক ০২ বিলিয়ন ডলার। এরমধ্যে চামড়াজাত জুতা রপ্তানি করে আয় হয়েছে ৭৯৫ দশমিক ৫৩ মিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com