1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

২১ মাসে এলএনজির মূল্য সর্বনিম্ন

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৩.৪১ পিএম
  • ২৫৩ Time View

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও দরপতন ঘটেছে। যা গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। এশিয়ায় চাহিদা কমায় এলএনজির দাম চাপে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, উত্তর-পূর্ব এশিয়ায় আগামী মে মাসের এলএনজির গড় সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে। এ সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ১৩ ডলারে। আগের সপ্তাহ থেকে যা ৫০ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ কম।

শিল্প-বাণিজ্য সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সবমিলিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এলএনজি ব্যাপক দর হারিয়েছে। সেই হারের পরিমাণ ৫৩ শতাংশেরও বেশি।

২০২২ সালের আগস্টে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ওঠে ৭০ ডলার ৫০ সেন্টে। ইতিহাসে যা ছিল রেকর্ড সর্বোচ্চ। এরপর থেকে এখন পর্যন্ত সেই গ্যাসের মূল্য নিম্নমুখী হয়েছে ৮১ শতাংশ।

পণ্য মূল্য নির্ধারণ সংস্থা অর্গাসের এলএনজি প্রাইসিংয়ের প্রধান স্যামুয়েল গুড বলেন, এশিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে এখনও ক্রেতাদের চাহিদা কম আসছে। সরবরাহ বাড়াতে কিছু ব্যবহারকারীকে স্পট মার্কেটে অংশগ্রহণ করতে হবে। যেটা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com