বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘Postal Vote BD’ অ্যাপে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটগ্রহণ চলছে পুরোদমে নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৩০ Time View

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। এটি বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দিনটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন গুগল। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিলো বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টিনন্দিত এ ডুডল দেখতে পাবেন। আর এর উপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS