1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১.১১ পিএম
  • ১৯৫ Time View

দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বাজারের মূল আকর্ষণ ছিল র‍্যাম-রম, প্রসেসর আর চড়া দাম। তবে এখন মানুষের পছন্দ বদলেছে। ফোন এখন শুধু কথা বলার জন্য না, বরং অফিস, বিনোদন আর সারাদিনের নানা কাজে সবসময় লাগে। তাই ফিচারের চেয়ে ডিভাইসটি নিজের লাইফস্টাইলে কতটা কাজে আসছে, মানুষ এখন সেটাই বেশি বিবেচনা করছে।

এই কারণে সব ধরনের মানুষের জন্য একই রকম ফোন বানানোর আইডিয়া থেকে সরে এসেছে ব্র্যান্ডগুলো। সবাই এখন ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা ফোন তৈরি করছে। জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স এই কাজটাই করছে বেশ গুছিয়ে। ক্রেতাদের সুবিধার্থে তারা তাদের ফোনগুলোকে মূলত চারটা ভাগে সাজিয়েছে: নোট, জিটি, হট এবং স্মার্ট।

যারা চাকরি বা ব্যবসা করেন, তাদের জন্য ফোন যেন একটা পোর্টেবল অফিস। এই শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখেই বাজারে এসেছে ইনফিনিক্স নোট সিরিজ। বড় স্ক্রিন, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ আর একসঙ্গে অনেকগুলো অ্যাপ সহজে ব্যবহার করার সুবিধা থাকায় এই ফোনগুলো অফিশিয়াল কাজের জন্য দারুণ।

অন্যদিকে, গেমারদের পছন্দ কিন্তু পুরোপুরি আলাদা। পাবজির মতো ভারী গেম খেলার জন্য ফোনের পারফরম্যান্স ভালো হওয়া এবং ডিভাইসটি যেন গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। গেমারদের এই চাহিদার কথা মাথায় রেখে বাজারে চলছে ইনফিনিক্স জিটি সিরিজ। এর বিশেষ কুলিং সিস্টেমের কারণে দীর্ঘ সময় গেম খেললেও ফোন একদম স্মুথ চলে।

তরুণ প্রজন্মের কাছে আবার ফোন মানেই নিজেদের নতুন কিছু তৈরি করা। ফেসবুকে-ইউটিউবে কনটেন্ট বানানো, ছোট ভিডিও করা কিংবা সুন্দর ছবি তোলা তাদের প্রতিদিনের অভ্যাস। তরুণদের এই ট্রেন্ডের সাথে মিলিয়ে চলছে ইনফিনিক্স হট সিরিজ। এর স্টাইলিশ ডিজাইন আর ক্যামেরা কনটেন্ট তৈরি ও বিনোদনের জন্য বেশ মানানসই।

ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, সুন্দর ছবি কিংবা কনটেন্ট ক্রিয়েশন— আজকের তরুণ প্রজন্মের লাইফস্টাইল এখন অনেকটাই স্মার্টফোন-কেন্দ্রিক। তরুণদের এই ট্রেন্ড ধরে রাখতে বাজারে রয়েছে ইনফিনিক্স হট সিরিজ। এর স্টাইলিশ ডিজাইন আর ক্যামেরা কনটেন্ট তৈরি ও বিনোদনের জন্য বেশ মানানসই।

আর যারা একদম সাধারণ ও দরকারি সুবিধা চান, তাদের জন্য আছে ইনফিনিক্স স্মার্ট সিরিজ। যারা প্রথমবার স্মার্টফোন কিনছেন, বা যারা স্টুডেন্ট ও বাজেট নিয়ে ভাবেন, তাদের কাছে দামি ফিচারের চেয়ে চার্জ কতক্ষণ থাকছে এবং ফোনটা সহজে চালানো যাচ্ছে কি না সেটাই মুখ্য বিষয়। এই সিরিজটি তাদের জন্য একটি চমৎকার সমাধান।

স্মার্টফোনের বাজারে এখন স্পেসিফিকেশনের চেয়ে ব্যবহারকারীর প্রয়োজনের গুরুত্বই বেশি। বর্তমান সময়ে সব ব্র্যান্ডের ফোনের ভেতরের প্রযুক্তিগত ব্যবধান ক্রমশ কমে আসছে। ফলে ক্রেতারা এখন শুধু চড়া দাম বা বেশি স্পেসিফিকেশনের পেছনে না ছুটে, নিজের লাইফস্টাইলের সাথে মানানসই ফোনটিই বেছে নিচ্ছেন। দিনশেষে একটি ফোনের কার্যকারিতা এখন আর শুধু দাম বা প্রসেসর দিয়ে মাপা হয় না; বরং ফোনটি দৈনন্দিন জীবনে কতটা কাজে লাগছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।  ইনফিনিক্স তাদের বিভিন্ন সিরিজের মাধ্যমে বাজারের এই আধুনিক ও পারসোনালাইজড পরিবর্তনটিই সবার সামনে নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com