1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

মুরগির দাম বেড়ে যাওয়া নিয়ে আমরা শঙ্কিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯.৫৬ পিএম
  • ২১০ Time View

আগামী দুই-তিন মাসের জন্য গরু ও মুরগির মাংস আমদানি উন্মুক্ত করে দিতে সরকারকে অনুরোধ জানাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। হঠাৎ করে মুরগির দাম বেড়ে যাওয়া নিয়ে আমরা শঙ্কিত। এ ছাড়া আমরা কোন উপায় দেখছি না বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআই বোর্ডরুমে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি।

এ সময় তিনি বলেন, বাজারে গরুর মাংসের দাম বেড়েছে বেশ কিছু দিন হয়েছে। কয়েক দিন ধরে বয়লার মুরগির দাম অনেক বেড়েছে। আমরা আজ  মুরগি ব্যবসায়ীদের ডেকেছিলাম তারা আসেনি মিটিংয়ে। এর আগে দাম বাড়লো, তবে ধরপাকড় করা হলে দাম কমে আসে। রমজানকে সামনে রেখে আবারও মুরগির দাম বাড়ানো হলো কেনো, প্রশ্ন রাখেন তিনি। এভাবে সমাধান আসবে না। আমরা সরকারের কাছে আমদানি উন্মুক্ত করে দিতে বলবো। আগামী দুই-তিন মাস তাহলে আমদানি করা হোক, এ ছাড়া আমরা আর কোন পথ দেখছি না।

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, এবার সরকার কঠোরভাবে বাজার মনিটরিংয়ে থাকবে। কোন বাজারে বেশি মূল্য রাখা হলেই বাজার কমিটি বাতিল করবে সরকার। একইসাথে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করবে সরকার। আমরা চাই না রোজায় দাম বেশি নেওয়ার কারণে কোন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যা থাকতে পারে, তবে সমস্যাটি আমাদের জানাবেন। আমাদের জানান আমরা সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের টিমও বাজার মনিটরিংয়ে থাকবে। আশা করবো আপনারা বেশি মুনাফা করবেন না। খেঁজুর বাজারে চাহিদার তুলনায় বেশি আছে। বাজারে চাহিদার পর্যাপ্ত রয়েছে ছোলা, পামওয়েল, সোয়াবিনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com