1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

৫ শর্তে ফু-ওয়াং ফুডসের পর্ষদ আবারও পুনর্গঠন

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২৩ পিএম
  • ৭৭৬ Time View

শেয়ারবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ পাঁচ শর্তে আবারও পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আগের পরিচালনা পর্ষদকে বাতিল করে নতুন একজন শেয়ারহোল্ডার পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালককে নিযুক্ত করা হয়েছে।

সম্প্রতি ফু-ওয়াং ফুডসের পুরোনো পুনর্গঠিত পরিচালনা পর্ষদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালকদের অবহিত করা হয়েছে।

বিএসইসি’র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফু-ওয়াং ফুডসের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- শেয়ারহোল্ডার পরিচালক মাইনরি বাংলাদেশ এক বা তার অধিক পরিচালক (৭.৬১ শতাংশ শেয়ারধারণে বিপরীতে মনোনীত হতে পারেন), স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেনেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম এবং স্বতন্ত্র পরিচালক একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ইশতার মহল।

বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়, ফু-ওয়াং ফুডসের উদ্যোক্তা বা পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ারধারণ পরিশোধিত মূলধনের মাত্র ৭.৮৫ শতাংশ, যা বিএসইসি’র ২০১৯ সালের ২১ মে জারি করা নির্দেশনা ক্রমাগত লঙ্ঘন হচ্ছিল। এর ফলে গত বছরের ১৪ জুলাই বিএসইসি কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। এ পরিস্থিতি বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থ রক্ষার্থে বিএসইসি ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদকে আবারও পুনর্গঠিত করেছে। যার মধ্যে দুইজন স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডার পরিচালক বিশিষ্ট ব্যক্তি দ্বরা গঠিত। যাদের ২০১৯ সালের ২১ মে জারি করা বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধনের নূন্যতম ২ শতাংশ শেয়ারধারণ রয়েছে। একইসঙ্গে ২০২০ সালের ১০ ডিসেম্বর বিএসইসি’র জারি করা নির্দেশনাও পরিপাল করা হয়েছে। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২সিসি এর অধীনে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে চিঠিতে ফু-ওয়াং ফুডসের পুনর্গঠিত নতুন পর্ষদকে দেওয়া শর্তের বিষয়ে উল্লেখ করা হয়, কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালকদের অন্তর্ভুক্তি গত বছরের ২০ জানুয়ারি বিএসইসির জারি করা নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। সেই সঙ্গে আসন্ন সাধারণ সভায় ওই শেয়ারহোল্ডার পরিচালকদের অনুমোদনের জন্য পোষ্ট-ফ্যাক্টো হিসেবে বিষয়টি উপস্থাপন করতে হবে। ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ২০১৯ সালের ২১ জানুয়ারি বিএসইসির জারি করা নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এক্ষেত্রে কোম্পানিটির প্রত্যেক পরিচালক পৃথকভাবে নূন্যতম ২ শতাংশ শেয়ারধারণ করবে। আর কোম্পানির পরিচালকদের দ্বারা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ বজায় রাখতে হবে।

শর্তে আরো উল্লেখ রয়েছে, কোম্পানিটির উদ্যোক্তা এবং পরিচালকদের হাতে থাকা সকল শেয়ার ব্লক-মডিউলের অধীনে লক-ইন অবস্থায় থাকবে। নতুন এই নির্দেশনা জারি করার ফলে ২০২১ সালের ১৪ জুলাই ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন সাপেক্ষে জারি করা নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। ফু-ওয়াং ফুডসের স্বতন্ত্র পরিচালকসহ সকল পরিচালক কমিশন কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশাবলী, বিজ্ঞপ্তি, নির্দেশাবলী, প্রাসঙ্গিক সিকিউরিটিজ আইন এবং কোম্পানি আইন মেনে চলতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, সার্বিক দিক বিবেচনা করে ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ ফের পুনর্গঠন করেছে কমিশন। যেহেতু ফু-ওয়াং ফুডসের মালিকানা কিনে নিয়েছে মিনোরি বাংলাদেশ, সেহেতু কোম্পানিটি শেয়ারহোল্ডার পরিচালক পেয়েছে। তাই কমিশন শেয়ারহোল্ডার পরিচালকসহ আরো দুইজন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ফের পুনর্গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com