1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সম্মানি ভাতাসহ ৫ দাবি সংগ্রামী ভোটার পার্টির

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮.০৩ পিএম
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সব ভোটারের সম্মানি ভাতা, সংসদ সদস্যদের ন্যূনতম এসএসসি পাসসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সৎ, সংগ্রামী ভোটার পার্টি।

বুধবার (২২ মার্চ) প্রেস ক্লাব প্রাঙ্গণে সংগঠনটি এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রাথমিক বাছাইকৃত একটি দল। ভোটারদের অধিকার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা আমাদের অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্যে ৫ দফা দাবি নিয়ে আজ আমরা কর্মসূচি পালন করছি।

৫ দফা দাবিগুলো হলো-

১. বাংলাদেশে সব ভোটারের সম্মানি ভাতা চালু করতে হবে।

২. জাতীয় সংসদ সদস্য, চেয়ারম্যান দুইবার পাস করার পর ওই পদে নির্বাচন করতে পারবে না। তাদের ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে।

৩. সহজে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে বন্ধ হওয়া শিল্প কারখানাগুলো চালু করতে হবে।

৪. স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতাকারী ছাড়া, মুক্তিযোদ্ধা ব্যতীত, শিশুসহ সবাইকে সহযোগী মুক্তিযোদ্ধা নামকরণ করতে হবে।

৫. ঈশা খাঁ, বার ভূইঁয়া, জাতীয় নেতাগণের নাম ও ব্যাখ্যাসহ পাঠ্য বইয়ে প্রকাশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com