1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইসলামী ব্যাংকের জমি কিনলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭.২৮ পিএম
  • ২৫৯ Time View

ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের সেনা কল্যাণ ভবনের পাশের বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জমি কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সেনা কল্যাণ ভবনের পাশে ৭০ দশমিক ৮২ শতক জমি প্রধান কার্যালয়ের ভবন তৈরির জন্য কিনেছিল ইসলামী ব্যাংক। সেই জমি বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে বেসরকারি খাতের এই ব্যাংকটি। জমিটি কিনতে বাংলাদেশ ব্যাংক খরচ করেছে ১১০ কোটি টাকা।

সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে বড় ঋণ দেওয়ার খবর প্রকাশ পায়। এতে ব্যাংকটির আমানত ব্যাপকহারে কমতে থাকে। একপর্যায়ে ব্যাংকটিকে বিশেষ সুবিধার আওতায় তারল্য জোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে নীতি ছাড়ও পেয়েছে ব্যাংকটি।

ক্রয় করা জমিতে শীগ্রই সর্বাধুনিক সুবিধা ও নিরাপত্তা সম্বলিত একটি ভবন তৈরির কাজ শুরু করবে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব দুটি ভবন রয়েছে। তাতে জায়গা সংকুলান হচ্ছে না। এ জন্য সেনা কল্যাণ ভবনের বেশির ভাগ ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com