1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

৫ মাসে শুল্ক ও কর আদায়ে ঘাটতি ২৪ হাজার ৪৭ কোটি টাকা

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০.৫৮ পিএম
  • ২০১ Time View

চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) শুল্ক-কর আদায়ে ঘাটতি ২৪ হাজার ৪৭ কোটি টাকা। প্রতিবছরের মতো শুল্ক-কর আদায়ে এবার পেছনে থাকল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারে না এনবিআর।

এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-নভেম্বর সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা।

এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৪ হাজার কোটি টাকার বেশি। আজ রোববার প্রকাশিত এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এই তথ্য পাওয়া গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসের রাজস্ব আদায়ে গতি নেই। প্রতি মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।

এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর—এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জিত হয়নি।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। ৫ মাসে ঘাটতি হয় ১২ হাজার ১১৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৫৯ হাজার ৯৯৫ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৪৭ হাজার ৮৮১ কোটি টাকা।

আমদানি খাতে ৫ মাসে ৫০ হাজার ৯৭৯ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৪২ হাজার ৮৬৪ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ৮ হাজার ১১৫ কোটি টাকা।

গত জুলাই-নভেম্বর মাসে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৫৮ হাজার ২৩১ কোটি টাকা। এ সময়ে এই খাতের লক্ষ্য ছিল ৬২ হাজার ৪৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের এনবিআরকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে।

এনবিআরের কর্মকর্তা বলছেন, ব্যবসা-বাণিজ্যে শ্লথগতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কম হয়েছে। তবে বছরের শেষ দিকে রাজস্ব আদায়ে গতি বাড়বে বলে মনে করেন তাঁরা। তাঁরা বলেন, করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করার কাজ করছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com