1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বই মেলায় এবারও বিনা সুদে লোন দিবে আইপিডিসি

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩৬ পিএম
  • ৫০০ Time View

বইপ্রেমীদের বিনা সুদে বই কেনার জন্য বই মেলায় এবারও লোন দেওয়ার ব্যবস্থা করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ‘নতুন বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে’ মূলমন্ত্র নিয়ে সকল স্তরে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গত ২০২০ সালের একুশে বইমেলায় প্রথম এই উদ্যোগ নেয় তারা। ব্যতিক্রমধর্মী এই লোন সেবার নাম ‘সুবোধ’।

করোনা পরিস্থিতির কারণে ২০২১-এর মতো এ বছরও বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি ডটকমের সঙ্গে সুবোধ উদ্যোগটি সমন্বিত করেছে আইপিডিসি ফাইন্যান্স। তাই গত ১৫ ফেব্রুয়ারি থেকে গ্রাহকেরা ঘরে বসেই সেবাটি উপভোগ করতে পারছেন।

রকমারি ডটকমের ওয়েবসাইটের হোমপেজে রয়েছে আইপিডিসি সুবোধ মেনু। এখানে প্রবেশের মাধ্যমে গ্রাহকেরা বই কেনার জন্য লোনের আবেদন করার সুযোগ পাবেন। লোন আবেদন মঞ্জুর হওয়ার এসএমএস পেলেই সুবোধ লোন দিয়ে কেনা যাবে পছন্দের বই।

আইপিডিসি সুবোধ থেকে একজন গ্রাহক ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পরিমাণ অর্থ লোন হিসেবে পেতে পারেন। লোন পেতে হলে গ্রাহককে হতে হবে ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিক। লোন আবেদনের জন্য জমা দিতে হবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ছবি, স্টুডেন্ট আইডি/পেশাগত পরিচয়পত্রের ছবি এবং আবেদনকারীর ছবি। কোনো রকম সুদ ছাড়াই তিন কিস্তিতে এই লোন শোধ করা যাবে। এই লোন সেবা উপভোগ করা যাবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

‘সুবোধ’ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, জ্ঞান মানুষের চলার পথের আলো। আর বইপড়ার অভ্যাস জ্ঞানার্জনের জন্য, চিন্তাশক্তিকে উন্নত করতে এবং নৈতিকতার আলোয় জীবন পরিচালনার শিক্ষা নিতে বইপড়ার কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, ‘সুবোধ’ বই কেনার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এবং পাঠকসংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে যা বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গিতে সৃষ্টিতেও সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com