1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

উখিয়ায় নিরাপদ ড্রাইভিং বিষয়ে চালকদের সচেতন করলো ট্রাফিক পুলিশ!

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০.১২ পিএম
  • ২৫৬ Time View

উখিয়া প্রতিনিধি: “নিরাপদে ড্রাইভ করুন,জরিমানা এড়িয়ে চলুন”- এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ মার্চ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এরপর থেকে বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৪ মার্চ) উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সড়কে চলাচলকারী যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা সহ নিরাপদ ড্রাইভিংয়ের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবগত করা হয়।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলাম বলেন,” নিরাপদ সড়ক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে কোর্টবাজার স্টেশনে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সবার মাঝে নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়টি নিশ্চিত করে দূর্ঘটনা হ্রাসের দিকটি প্রাধান্য দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  চালকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।  আশা করি সকলে ট্রাফিক আইন মেনে চলবেন এবং যাত্রা নিরাপদ করবেন।”

এসময় সার্জেন্ট মো. রোবায়েত, টিএসআই রুক মিয়া সহ উখিয়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com