1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ ও অবৈধ স’মিল উচ্ছেদ করেছে প্রশাসন

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০.০৯ পিএম
  • ২৫৯ Time View

উখিয়া প্রতিনিধি: উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল এলাকায় দীর্ঘদিন যাবত পাহাড়ের মাটি পাচার করে আসছে একটি প্রভাবশালী চক্র। অবৈধভাবে মাটি পাচারে পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞ যেনো থামছেই না। পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞ থামাতে অভিযানে মাঠে নামে উপজেলা প্রশাসন। এমন সময় খবর আসে বড়বিল থেকে মাটি পাচার করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে কোর্টবাজারের পূর্ব পাশে ভালুকিয়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে মাটিভর্তি ডাম্পার পালানোর চেষ্টা করে। পরে মধ্য রত্না এলাকায় স্থানীয়দের সহযোগিতায় জব্দ করতে সক্ষম হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।

ডাম্পার জব্দের পরপরই খবর আসে স’মিলে অবৈধভাবে কাঠ চিরাই কার্যক্রম চলছে। তথ্য উপাত্ত নিয়ে অভিযান পরিচালনা করা হয় করাতকলে। স্থানীয় সূত্রে জানা যায়, করাতকলে দীর্ঘদিন যাবত বনের কাঠ চিরাই করে আসছে স্থানীয় নোমান,আনোয়ার সহ কয়েকজন। এবং ডাম্পারের মালিক ঘাটিপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে খোকন বলে জানা যায়। 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” জব্দকৃত ডাম্পার ও উচ্ছেদ করা স’মিল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,”মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি পাচারের খবরে অভিযান পরিচালনা করে একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়। পরে একটি অবৈধ স’মিল উচ্ছেদ করে যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের খবরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com