1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বিশ্বজুড়ে ব্যাংক শেয়ারে ধস

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬.৪৪ পিএম
  • ২৭১ Time View

মাত্র তিন দিনের ব্যবধানে দেউলিয়া হইয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক। ব্যাংক দুটি বন্ধ হয়ে যাওয়ার পর মার্কিনিদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আর দুই ব্যাংকের পতনের ধাক্কায় অন্য ব্যাংকগুলোও ক্ষতির মুখে পড়তে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। আর তাতেই বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের ব্যাপক দরপতন হয়।

শুক্রবার মূলধন সংকট ও আমানত ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)।

তিন দিন না যেতেই রোববার নিউ ইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন।

এদিকে, অল্প সময়ের ব্যবধানেই যুক্তরাষ্ট্রের ব্যাংকদুটি বন্ধ হয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে বিশ্বের পুঁজিবাজারগুলোতে। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ার মূল্যের ব্যাপক দরপতনেই তা দৃশ্যমান হয়ে উঠেছে।

যদিও, এই পরিস্থিতিতে গ্রাহকদের এমন আতঙ্ক দূর করতে সোমবার বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ব্যাংকে গচ্ছিত গ্রাহকদের অর্থ পুরোপুরি নিরাপদ এবং সেজন্য যা যা দরকার, সবই তার সরকার করবে।

কিন্তু তাতে কাজ হয়নি। সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের ধাক্কায় সোমবার বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের দরপতন ঘটেছে।

/বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com