1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

পঞ্চগড়ে সহিংসতা: ২৫ মামলায় নতুন করে গ্রেফতার ৩

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১১.১১ এএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫টি মামলায় নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ১৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

মঙ্গলবার  (১৪ মার্চ) সকাল পর্যন্ত এ ঘটনায় নতুন করে তিনজনকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, মঙ্গলবার সকালে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ১৯৩ জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী ও দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। তবে শহরের বিভিন্ন পয়েন্টে ও আহমদ নগর এলাকায় পুলিশ ও বিজিবি সর্তক অবস্থায় রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এর আগে চলতি মাসের ৩ তারিখে পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মার্চ থেকে আলাদাভাবে পঞ্চগড় সদর থানায় ২০ ও বোদা থানায় ৫টিসহ মোট ২৫টি মামলা করা হয়। এরপর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ও র‍্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com