1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.২২ পিএম
  • ২১৩ Time View

ইসরাইলে বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। একে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে অভিহিত করা হচ্ছে। টানা দশ সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ সমাবেশ চলছে। খবর বিবিসির।

শনিবার (১১ মার্চ) প্রায় ৫ লাখ বিক্ষোভকারী দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন। ইসরাইলি হারেটজ সংবাদপত্রে এ গণ-জোয়ারকে ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে খবর প্রকাশ করে।

বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন তেল আবিবের রাজপথে নামেন লাখো মানুষ। ইসরাইলের জাতীয় পতাকা হাতে, ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া, এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলেও অভিযোগ করেন তারা।

নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের নামে ইসরাইলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, বিচার ব্যবস্থা সংস্কারের নামে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে বর্তমান সরকার। আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি।

গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।

নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েন। বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। শুরু হয় আন্দোলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com