1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

যেসব এলাকায় ৩ দিন ব্যাংক বন্ধ!

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.১২ পিএম
  • ২১৬ Time View

আগামীকাল সোমবার থেকে তিন দিন (১৩ মার্চ-২০ মার্চ) দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শূন্য পদের উপনির্বাচন এবং পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, চলতি মাসের ১৩, ১৬ ও ২০ মার্চ দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শূন্য পদের উপনির্বাচন এবং বিভিন্ন পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এমন স্থাপনায় ব্যাংকের যেসব শাখা বা উপশাখা রয়েছে তা বন্ধ রাখতে হবে। একইসঙ্গে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

জানা গেছে, সোমবার (১৩ মার্চ) মুন্সিগঞ্জ জেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং নরসিংদী জেলার মির্জারচর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলার লালমাই উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। একই দিনে চট্রগ্রাম জেলার বোয়ালখালী. পিরোজপুর জেলার নাজিরপুর, মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন বরগুনা জেলার আমতলি উপজেলায় পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ১৬ মার্চ দেশের বিভিন্ন যায়গায় ৪৬টি ইউনিয়নে সাধারণ নির্বাচন ও ৯টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ মার্চ গোপালগঞ্জের সদর উপজেলার হরিদাশপুর সহ ছয় ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com