1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ব্যাংক ঋণের সুদ হারে পরিবর্তন

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.১১ পিএম
  • ৪৫১ Time View

ব্যাংক ঋণের সুদ হারের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, বিদ্যমান বেঁধে দেওয়া সুদহার তুলে দিয়ে বাজারভিত্তিক রেফারেন্স রেট বিকাশে কাজ করা হচ্ছে। এছাড়া বিনিময় হার বাজারভিত্তিক ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ মার্চ) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আন্তর্জাতিক বিজনেস সামিট অনুষ্ঠানে দ্বিতীয় দিনের ‘লং টার্ম ফাইন্যান্স’ শীর্ষক প্লেনারি সেশনে এসব কথা বলেন গভর্নর। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি একই দিন সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপোর’ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আব্দুর রউফ তালুকদার বলেন, বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করছি। আমরা একাধিক হারও বাদ দেব। সুদের হার নিয়ে কাজ করছি, শিগগির একটি বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা দেখতে পাবেন। এরই মধ্যে আমানতের সুদের হারের ফ্লোর এবং সিলিং প্রত্যাহার করা হয়েছে। সুদহারের একটি করিডোর দেওয়া হবে, যেটা হবে বাজারভিত্তিক রেফারেন্স রেট অনুযায়ী। শিগগির নতুন এ উদ্যোগ চালু করতে সক্ষম হবো।

খেলাপি ঋণ নিয়ে গভর্নর বলেন, ব্যাংকখাতে ঋণখেলাপি কমাতে আমরা উদ্যোক্তাদের ঋণের বদলে গ্যারান্টি দেব। উদ্যোক্তারা শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলবেন, ব্যাংক গ্যারান্টি থাকলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন। অন্যদিকে যারা টাকা নিচ্ছেন তাদের মধ্যে খেলাপির মনোভাব কমবে। অর্থনীতির দিকগুলোকে শক্তিশালী করতে বন্ড মার্কেটকে শক্তিশালী করার দিকে জোর দেওয়া হচ্ছে। বন্ড মার্কেট শক্তিশালী করতে পারলে বাজারে বিনিয়োগের ধারা বৃদ্ধি পাবে।

রউফ তালুকদার বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা টেকসই নয়। কারণ দীর্ঘমেয়াদি অর্থায়নের ৯৯ শতাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি অর্থ নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে। এটি খেলাপি ঋণ বাড়ার অন্যতম কারণ।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ব্যাংক খাতের ক্যানসার খেলাপি ঋণ। খেলাপি ঋণ ব্যাংক খাতে ক্ষতি সৃষ্টি করে, ভয়ানক খারাপ পরিস্থিতি তৈরি করে। আমানতকে লুস করে ফেলে। ব্যাংকগুলোর গুড গভর্ন্যান্সের কারণে খেলাপি বাড়তে থাকে। আমানতকারী ও শেয়ারহোল্ডারদের রক্ষা করতে খেলাপি ঋণ কমাতে হবে।

বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, গতিময় ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সব খাতেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আরও কাজ হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা কোনো সুবিধা নিতে চাইলে স্বাগত জানাবো।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com