1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

দেউলিয়া সিলিকন ভ্যালি ব্যাংক কেনার আগ্রহ ইলন মাস্কের

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২৫৪ Time View

দেউলিয়া হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কেনার আগ্রহ প্রকাশ করেছেন টেসলা মোটরসের সিইও এবং টুইটার প্রধান ইলন মাস্ক।

শনিবার (১১ মার্চ) টুইটারে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

প্রযুক্তিনির্ভর নতুন কোম্পানি প্রতিষ্ঠায় ঋণ প্রদানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান ব্যাংক হিসেবে পরিচিত ছিল এসভিবি। শুক্রবার (১০ মার্চ) ব্যাংকটির নিয়ন্ত্রণ হাতে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। আর এই বিপর্যয়ে ইলনকে ব্যাংকটি কেনার পরামর্শ দেন গেমিং ডিভাইস প্রতিষ্ঠান রেজারের সিইও মিন-লিয়াং তান। পাশাপাশি এটিকে ডিজিটাল ব্যাংকে পরিণত করার বিষয়টিও বিবেচনা করতে বলেন। প্রতিক্রিয়ায় ইলন বলেন, ‘আমি এ বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত আছি।’

১৯৮৩ সালে যাত্রা শুরু করে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি), শুরুতে এটির নাম ছিল ক্যালিফোর্নিয়া ব্যাংক। যাত্রা শুরুর পর গত দশকে ব্যাংকটির বিস্তার ঘটে সবচেয়ে বেশি।

গত সপ্তাহেও বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছিল এসভিপি। বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেশটির অন্যান্য ব্যাংকের মতো এসভিবিও খানিকটা তারল্য সংকটে ভুগছিল, তবে তা একেবারেই নগণ্য। কিন্তু তারপর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একদম দেউলিয়া হয়ে পড়ে ব্যাংকটি। গত শুক্রবার ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com