1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সাড়ে ৭ কোটি টাকা পাচ্ছেন বাংলাদেশি শ্রমিক

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৯.০৪ পিএম
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার চার বছরেরও বেশি সময় পরে সাত কোটি ৫৪ লাখ টাকা ( ৯ লাখ ৭১ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার) ক্ষতিপূরণ পেয়েছে এক বাংলাদেশি শ্রমিক। তাকে ওয়েস্টগেট টাওয়ারের সাবসিডিয়ারি ম্যানেজমেন্ট কর্পোরেশন বা এমসিএসটি থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেট টাইমস।

জনেদ নামের ৪৭ বছর বয়সী ওই বাংলাদেশি ২০১৮ সালের ৮  নভেম্বর জুরং ইস্টের অফিস টাওয়ারে যান্ত্রিক ও বৈদ্যুতিক কক্ষে একটি ওভারহেড চিলার পরিদর্শন করতে গিয়েছিলেন। তিন দশমিক সাত মিটার উচ্চতার ওই চিলার থেকে তিনি পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। দুর্ঘটনার পর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ৯১ দিন এবং আলেকজান্দ্রা হাসপাতালে ১৫২ দিন থাকতে হয় জনেদকে। পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

নিয়োগকর্তা নিউটেক ইঞ্জিনিয়ারিংকে জনেদের পক্ষে প্রয়োজনীয় বীমা না থাকার জন্য এবং তার চিকিৎসা বিল পরিশোধে ব্যর্থতার জন্য আদালতে অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

ক্ষতিপূরণের অর্থ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালকে এক লাখ ৪৯ হাজার ২৮১ দশমিক ২০ সিঙ্গাপুরিয়ান ডলার এবং আলেকজান্দ্রা হাসপাতালকে ৫৮ হাজার ৮১ ডলার বিল হিসেবে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com