1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ভৈরবে রাতে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলায় সুতা ব্যবসায়ী গুরুত্বর আহত

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৬৭৬ Time View

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত ঘটনার জেরে ধরে এক ব্যক্তির উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। 

আহত ব্যক্তির নাম মাসুদ মিয়া (৪৫), সে কালিপুর গ্রামের মোঃ ইলো মিয়ার ছেলে। এসময় তার দুই ভাই কবির মিয়া ও জজ মিয়া আহত হন।

গতকাল বৃহস্পতিবার আনুমানিক সোয়া দশটার দিকে ভৈরব শহরের পাওয়ার হাউজ রোড মোড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভুক্তভোগী আহত মাসুদ মিয়া জানান, জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ নাছির মিয়ার  গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি সামাজিকভাবে মিমাংসার জন্য বৃহস্পতিবার রাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অফিসে দু পক্ষের লোকজন আসলে বিচারের তারিখ নির্ধারণ করে বাড়ি যাওয়ার পথে পাওয়ার হাউজ রোড মোড়ে রিকশা গতিরোধ করে নাছির মিয়ার নেতৃত্বে তার ভাই আমিন মিয়া (৫৫), দিলু মিয়া ও বাগিনা কমলপুর খাজা বাড়ির নবী হোসেনসহ ২০/২৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় আমাকে কিল-ঘুষিসহ রড ও ছুরি দিয়ে আঘাত করে আমাকে  গুরুত্বর আহত করে ও আমার দুই ভাইকে মারধর করে হামলাকারিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আমার দুই ভাইকে চন্ডিবের সরকারি হাসপাতালের চিকিৎসা করায়।  এখনো হাসপাতালে ভর্তি আছি।

আহতের বড় ভাই কবির মিয়া বলেন জমি সংক্রান্ত ঘটনার জেরে আমরা তিন ভাইয়ের উপর হামলা চালায় নাছির মিয়াগংরা। হামলায় আমার ছোট ভাই মাসুদ মিয়া গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। রোগীর অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে যাবো। এঘটনায় প্রতিপক্ষ নাছির গংদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। 

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রওশন আরা নিপা জানান, গতকাল রাতে আহত অবস্থায় মাসুদ মিয়াকে ভর্তি দেয়া হয়েছে।  শরীর বিভিন্ন স্থানে ধারালো ছুরি ও মারপিটের জখম রয়েছে। রোগী অবস্থা মোটামুটি ভালো, অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com