1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১১.২১ এএম
  • ৩০২ Time View

তৃতীয় বারের মতো চীনের প্রেসিডেন্টের পদ নিশ্চিত করলেন শি জিনপিং। শুক্রবার তিনি এই পদ নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে দলের ওপর তার নিয়ন্ত্রণ আরও শক্ত হলো। খবর সিএনএন

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের আইনসভায় আনুষ্ঠানিক ভোটে শি জিনপিং পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য পুনঃনিযুক্ত হয়েছেন। তিনি ২ হাজার ৯৫২ ভোট পান।

৬৯ বছর বয়সী শি জিনপিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার পুনঃনিয়োগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল।

চীনে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক পদ। সত্যিকারের ক্ষমতা পার্টি ও সেনাবাহিনীর প্রধানের। দুটি পদই শি ধরে রেখেছেন। গেল অক্টোবরে অনুষ্ঠিত কংগ্রেসে তিনি কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন।

পার্টিতে শি এর বিশ্বস্ত নেতা লি কিয়াংকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে চীনের আইনসভা এক আনুষ্ঠানিক ভোটে প্রেসিডেন্টের মেয়াদসীমা বিলুপ্ত করা হয়। এর মধ্য দিয়ে শিয়ের জীবনব্যাপী শাসন নিশ্চিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com