1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন

‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে ডর্‌প এর র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৭.২৫ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্র্জাতিক নারী দিবস উপলক্ষে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডর্‌প) এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ডর্‌প কেন্দ্রীয় কার্যালয় এর সামনে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা পারিবারিক পরিসর থেকেই নারী-পুরুষের সমঅধিকার চর্চা শুরুর প্রতি জোর দেন। 

তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এবং হয়রানী রোধকল্পে আধুনিক প্রযুক্তির নানাবিধ ব্যবহার নিশ্চিত করা জরুরি। 

পাশাপাশি দেশের নারীশক্তির অর্থনৈতিক মুক্তির জন্য প্রযুক্তির ব্যবহারের উপরও তারা গুরুত্ব আরোপ করেন। 

ডর্‌প এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান আলোচনা সভায় বলেন, “মূলত তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নারীকে অনুপ্রেরণা জোগাতে এই বছরের নারী দিবসের স্লোগান নির্বাচন করা হয়েছে। যদিও আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এর পরও বিশ্বব্যপী ৩৭ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন না।”

তিনি আরও মন্তব্য করেন, যদি নারীরা ইন্টারনেটে ব্যবহার না করেন অথবা অনলাইনে নিরাপদ বোধ না করেন তবে তারা ডিজিটাল দুনিয়ায় জড়িত থাকার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার বিকাশ ঘটাতে সক্ষম হবেন না, যা তাদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কিত পেশা অর্জনের সুযোগ হ্রাস করবে। 

“ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে ৭৫ শতাংশ চাকরি এই ক্ষেত্রগুলোর সঙ্গে সম্পর্কিত হবে ফলে প্রযুক্তি ক্ষেত্রে নারীর কম পদচারণার কারণে উন্নয়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠা বেশ কঠিন হয়ে দাঁড়াবে।” 

তিনি ডর্‌প এর উদ্যোগে নারীবান্ধব প্রকল্পসমূহ যেমন মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ এর ইতিবাচক প্রভাবের উপরও আলোকপাত করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডর্‌প এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিদগ্ধজনেরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com