মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ২০৩৪ সালের টার্গেট, ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার পরিকল্পনা শীর্ষ ২০ ঋণখেলাপির মধ্যে ১১টি এস আলম গ্রুপের প্রতিষ্ঠান দেশে খেলাপি ঋণ ৫.৪৪ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী ব্যাংকগুলোর সিএসআর ব্যয় অর্ধেকে, মুনাফায় ধাক্কার প্রভাব দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি. এবং আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

অফিসেও দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান ইলন মাস্ক!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৯০ Time View

টুইটার কার্যালয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। সেখানে সবসময় ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘোরেন তিনি। সংবাদমাধ্যমকে সম্প্রতি এমনটাই জানিয়েছেন টুইটারের একজন প্রকৌশলী।

টুইটার হেডকোয়ার্টারে ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান ইলন মাস্ক। এমনকি তিনি বাথরুমে গেলেও এই দেহরক্ষীরা দাঁড়িয়ে থাকেন দরজায়। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আরেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।

বিবিসিকে টুইটার ও টেসলা প্রধানের দেহরক্ষীদের বর্ণনা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক টুইটারে কর্মরত একজন প্রকৌশলী। লম্বা ও পেশীবহুল চেহারার দেহরক্ষীদের চেহারা অনেকটাই ‘ভয়ানক’ বলে উল্লেখ করেন তিনি। ওই প্রকৌশলীর মতে, ইলন মাস্কের দেহরক্ষীরা যেন উঠে এসেছেন হলিউডের কোনো চলচ্চিত্র থেকে।

বিশ্বের শীর্ষ নির্বাহীদের দেহরক্ষী নিয়ে ঘোরার বিষয়টি নতুন কিছু নয়। করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার পেছনেও যথেষ্ট অর্থ খরচ করে থাকেন। ২০২৩ সালে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এক কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ করেছে মেটা প্লাটফর্ম।

জানা গেছে, সান ফ্রান্সিসকোতে অবস্থিত সামাজিক যোগাযোগমাধ্যমটির হেডকোয়ার্টারে যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভোগেন ইলন মাস্ক। নতুন কেনা প্রতিষ্ঠানের কর্মীদের খুব একটা বিশ্বাস করেন না তিনি। এ কারণেই টু্ইটার কার্যালয়ে অবস্থানের সময়, এমনকি বাথরুমের দরজাতেও দেহরক্ষীদের দাঁড় করিয়ে রাখেন তিনি।

এ ব্যাপারে ইলন মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

অবশ্য নিজের নিরাপত্তার জন্য বেশ খুঁতখুঁতে ইলন মাস্ক। এর আগে নিজের ব্যক্তিগত জেট বিমানের ফ্লাইটের লাইভ লোকেশন প্রকাশ হয়ে পড়ায় তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছিলেন মাস্ক।

তবে শুধু নিজের জন্যই নয়, পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার ব্যাপারেও যথেষ্ট সচেতন ইলন মাস্ক। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তার বাবা এরোল মাস্কের বাড়িতে ২৪ ঘণ্টা সশস্ত্র নিরাপত্তারক্ষীসহ সব ধরনের অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করেছেন মাস্ক। অবশ্য অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকায় তার বাবাকে অপহরণের হুমকি দেয়া হয়েছিল বলে এর আগে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। যার প্রেক্ষিতে এরোল মাস্কের নিরাপত্তার জন্য শতাধিক নিরাপত্তারক্ষী নিয়োগ দেন মাস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS