বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে “বঙ্গবন্ধুর ভাষণ-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৭মার্চ ২০২৩, মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বঙ্গমাতা সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে “বঙ্গবন্ধুর ভাষণ-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মশিউর রহমান, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ও প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ। উদ্বোধনী বক্তা ছিলেন প্রফেসর ড. হাবিবুর রহমান, মাননীয় উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান বক্তা অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী, সাবেক উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি ছিলেন – এড. মোঃ মোখলেছুর রহমান বাদল (অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ও চেয়ারম্যান, নির্বাহী কমিটি, বাংলাদেশ প্রেস কাউন্সিল। এবিএম বায়েজীদ, এডভোকেট, গবেষক ও সম্পাদক, দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। অধ্যাপক সামশাদ নওরীন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চৌধুরী, সদস্য, শিল্প ও বাণিজ্য উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। মোঃ ফয়েজ উল্লাহ, সদস্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আবুল কালাম আজাদ সভাপতি, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ।

সভাপতিত্ব করেন, মতিউর রহমান লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ও উপদেষ্টা বঙ্গমাতা সাংস্কৃতিক কেন্দ্র। সঞ্চালকঃ মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, সভাপতি, বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS