1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভুয়া লিংক ক্লিকে লাখ টাকা উধাও

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১০.৫৩ এএম
  • ২৮৬ Time View

ভুয়া লিংকে ক্লিক করে কয়েক লাখ টাকা হারিয়েছেন মুম্বাইয়ের একটি বেসরকারি ব্যাংকের ৪০ গ্রাহক। এভাবে মাত্র তিন দিনে তাদের কয়েক লাখ টাকা লুটে নিয়েছে প্রতারক চক্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৪০ গ্রাহকের কাছেই নো ইউর কাস্টমার বা কেওয়াইসি এবং প্রাইমারি অ্যাকাউন্ট নম্বর বা পিএএন নম্বর আপডেট করার কথা উল্লেখ করে ভুয়া টেক্সট মেসেজ আসে। সেই লিংকে ক্লিক করাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। নিমেষেই অ্যাকাউন্ট থেকে নাই হয়ে যায় তাদের সঞ্চিত টাকা।  

ঘটনাটি সামনে আসার পর সাধারণ নাগরিকদের জন্য মুম্বাই পুলিশের পক্ষ থেকে জারি করা পরামর্শে বলা হয়েছে, গোপনীয় তথ্য জানতে চায় এমন কোনো ধরনের লিংকে ক্লিক করার বিষয়ে সতর্ক থাকা উচিত।

মুম্বাই পুলিশ বলেছে, প্রতারকরা গ্রাহকদের ফিশিং লিংকসহ বিভিন্ন ধরনের ভুয়া এসএমএস পাঠাচ্ছে। সেখানে তারা উল্লেখ করছে যে, তাদের কেওয়াইসি বা প্যান কার্ডের বিবরণ আপডেট না করায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে; তারা যেন দয়া করে তাদের তথ্য আপডেট করেন।  

এ ধরনের লিংকে প্রতারকরা গ্রাহকদের তাদের নিজ নিজ ব্যাংকের একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে তাদের গ্রাহক আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় বিবরণ লিখতে বলা হয়।

প্রতারণার অভিযোগকারী ৪০ জনের মধ্যে টিভি অভিনেত্রী শ্বেতা মেমনও ছিলেন। তার অভিযোগ, গত বৃহস্পতিবার (২ মার্চ) তিনি ভুয়া একটি টেক্সট মেসেজের লিংকে ক্লিক করেছিলেন। লিংক থেকে চালু হওয়া পোর্টালে তিনি তার গ্রাহক আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি প্রবেশ করিয়েছেন।

শ্বেতা মেমন আরও বলেন, এরপর তিনি এক নারী কাছ থেকে একটি ফোন কল পান। নারীটি নিজেকে একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে নিজেকে উপস্থান করেন এবং শ্বেতার মোবাইলে আসা ওটিপিটি বলতে বলেন। এর পরপরই শ্বেতার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি তুলে নেয়া হয়।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com