1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ১০.৫৬ পিএম
  • ২৭৮ Time View

[ঢাকা, ১৩ মে, ২০২৬] দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে বাংলালিংক সিম ব্যবহারকারী ছাড়াও যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজেই টফি’র সাবস্ক্রিপশন কিনতে পারবেন।

এর মাধ্যমে দেশজুড়ে সর্বপ্রথম টেলিকম-চালিত রিটেইল ওটিটি সাবস্ক্রিপশন উদ্যোগ চালু করলো টফি ও বাংলালিংক। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। অনেকের জন্য এই প্রক্রিয়া জটিল। নতুন এই উদ্যোগের ফলে এখন কোনো কার্ড বা অ্যাপের ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে।

বর্তমানে টফিতে দেশি-বিদেশি অসংখ্য সিনেমা ও টিভি সিরিজের সংগ্রহ রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টুডিও লায়ন্সগেট-এর কনটেন্ট এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলালিংকে আমরা সবসময়ই পিপল-ফার্স্ট দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করি, যেখানে উদ্ভাবনের মূল লক্ষ্য মানুষের বাস্তব প্রয়োজন পূরণ করা। ডিজিটাল কনটেন্টকে আরও সবার জন্য সহজলভ্য করে তোলার যাত্রায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, মানসম্মত বিনোদন সবার অধিকার, এটি কেবল কিছু মানুষের জন্য সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধাবিহীন গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যা ডিজিটাল বিভাজন কমাতেও সহায়তা করবে।”

ডিজিটাল আর্থিক সীমাবদ্ধতা দূর করে সব বাংলাদেশির কাছে প্রিমিয়াম কনটেন্ট পৌঁছে দিতেই বাংলালিংক ও টফি এই উদ্যোগ নিয়েছে। আগে ওটিটি সাবস্ক্রিপশন কেনা মূলত ডিজিটাল ওয়ালেটের মধ্যেই সীমিত ছিল। এখন বাংলালিংকের রিটেইল পয়েন্ট থেকে সরাসরি টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। প্রযুক্তিগত ও আর্থিক প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য বিনোদন সহজলভ্য করতে এবং একটি স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বাংলালিংক ও টফি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com