1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

জুন পর্যন্ত পণ্য রফতানি নিয়ে শঙ্কিত নন ব্যবসায়ীরা

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৮.২৫ পিএম
  • ২২৪ Time View

বিশ্বমন্দা সত্ত্বেও আগামী জুন পর্যন্ত পণ্য রফতানি নিয়ে শঙ্কা দেখছেন না ব্যবসায়ীরা। বরং পণ্যের ভালো দাম পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন তারা। ফলে ব্যবসা সম্প্রসারণে অনেকেই করছেন নতুন বিনিয়োগ। তবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট শিল্পখাতকে দীর্ঘ মেয়াদে ভোগাবে বলেই মনে করেন তারা।

রোববার (৫ মার্চ) বাংলাদেশ বিজনেস কনফিডেন্স সার্ভে রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য।

এদিন রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘চলমান সংকটে পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠান হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। ব্যবসায় খরচ বাড়ার বিষয়ে আমরা অবগত আছি।’

সেই সঙ্গে চলমান সংকট থেকে বের হওয়ার পথ খোঁজা হচ্ছে বলেও জানান শিল্পমন্ত্রী।

এদিকে বাংলাদেশ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি মোহাম্মদ নকিব উদ্দিন খান বলেন, ‘যদি আপনি ভিয়েতনাম বা কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে যান, তাহলে ব্যবসার খরচ বাংলাদেশের জন্য বড় একটি ইস্যু হয়ে দাঁড়ায়।’

অন্যদিকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল কাশেম বলেন, ‘২০০৫ সালের ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬তম। আর সবশেষ রিপোর্টে বাংলাদেশের অবস্থান ১৬৮তম।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অস্থির বিশ্ববাজার। খাদ্যসহ অন্যান্য পণ্যের উচ্চমূল্যের কারণে রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে ইউরোপ-আমেরিকায়। যেখানে তৈরি পোশাকসহ দেশের সিংহভাগ পণ্য রফতানি হয়।

এমন প্রেক্ষাপটে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম (বিল্ড)। যেখানে অংশ নেয়া সাড়ে পাঁচশ উদ্যোক্তার সিংহভাগই বলেছেন, বর্তমানে রফতানি, কাঁচামাল মজুত, উৎপাদন পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। যার প্রতিফলন রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) তথ্যেও ঘটেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি অর্থাৎ এই ৮ মাসে ৩ লাখ ৮৫ হাজার ৬৩২ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫৬ শতাংশ বেশি। কাজেই অগ্রগতি ধরে রাখতে দ্রুত গ্যাস-বিদ্যুতের দাম কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজেই ব্যাংক ঋণ পায়, সে ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com