1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯.৫১ পিএম
  • ১৪৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব মিউচুয়াল ফান্ডের ইউনিট অতিমূল্যায়িত সেগুলোতে বিনিয়োগের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এনএভির চেয়ে বাজারে কোনো ফান্ডের ইউনিটের মূল্য বেশি হলে সেটিতে বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ মনে করছে তারা।

আজ সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম, যেখানে বিনিয়োগকারীদের অর্থ একত্রিত করে তা বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। মিউচুয়াল ফান্ড সাধারণত ট্রাস্ট কাঠামোর মাধ্যমে গঠিত হয় এবং ট্রাস্টের পক্ষ থেকে ইউনিট ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফান্ড গঠন করা হয়। সংগৃহীত অর্থ নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়।

মিউচুয়াল ফান্ডের সম্পদ মূলত বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও অন্যান্য বিনিয়োগযোগ্য সম্পদে বিনিয়োগ করা হয়ে থাকে যা তাৎক্ষনিকভাবে নগদায়ন সম্ভব। এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডের মোট সম্পদের মূল্য নির্ধারিত হয় এবং দায়-দেনা বাদ দেওয়ার পর যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের Net Asset Value (NAV)। ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি ইউনিটের বিপরীতে নিট সম্পদমূল্য বা NAV per Unit নির্ধারণ করা হয়। অ্যাসেট ম্যানেজার নির্ধারিত বিধিবিধান অনুযায়ী মিউচুয়াল ফান্ডের NAV এবং সংশ্লিষ্ট তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে থাকে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য (NAV per Unit)-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। একটি মিউচুয়াল ফান্ড ইউনিটের বাজারমূল্য ও তার অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক ব্যবধান থাকা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতার বিষয়। কারণ, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্যায়নের ক্ষেত্রে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য তথা NAV একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। উল্লেখ্য যে, কোন মিউচুয়াল ফান্ডকে নগদায়ন (Liquidation) করা হলে, ইউনিটহোল্ডার কর্তৃক উক্ত ফান্ডের নিট সম্পদমূল্যের তুলনায় অধিক অর্থ পাওয়ার সুযোগ নেই।

এ পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত NAV per Unit, এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন। শুধুমাত্র বাজারে কোনো ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে – এমন তথ্যের ভিত্তিতে বা গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিএসইসি আরও আহ্বান জানাচ্ছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের প্রকৃত সম্পদমূল্য তথা ফান্ডের আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরণ বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য বিবেচনা করে জেনে-বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com