1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

৪ ঘণ্টা পর উখিয়া ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৮.১৩ পিএম
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চার ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে লাগা আগুন সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, এ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে গেছে। পুড়ে গেছে ৩৫টি মসজিদ-মাদ্রাসাও। এছাড়া হাসপাতাল ও হেলথ সেন্টারসহ ১৫টি প্রতিষ্ঠান পুড়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, বিকেলে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের ৯, ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাথমিক তথ্যমতে, আগুনে অন্তত দুই হাজার বসতঘর পুড়ে গেছে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল বলেন, ‘প্রায় ৪ ঘণ্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com