1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

গোলাঘরে সোয়া ১ কোটি টাকার হেরোইন!

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২.০৩ পিএম
  • ৪০০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে গোলাঘর থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

গ্রেফতার বাবু হোসেন আসমত (৩৫) গোদাগাড়ীর চরভূবনপাড়ার (টেকপাড়া) গিয়াস উদ্দিনের ছেলে।

শনিবার (৪ র্মাচ) র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলার টেকপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ওই হেরোইনের অনুমানিক বাজারমূল্য সোয়া ১ কোটি টাকা। রাতেই তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে।’

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ গোদাগাড়ীর চরভূবনপাড়ায় বাবু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে ধানের গোলাঘর থেকে ১ কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, গ্রেফতার বাবুর কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com