1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

১০১ দেশের দ্বৈত নাগরিক হতে পারবেন বাংলাদেশিরা

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১৫ পিএম
  • ১৮৯ Time View

১০১টি দেশে বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন। আগে ইউরোপের সবগুলো দেশ এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশে বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পেতেন। এবার নতুন করে আরও ৪৪টি দেশে বাংলাদেশিরা এ সুবিধা পাবেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিধিবিধান (এসআরও) জারির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘মিসর, কেনিয়া ও ব্রাজিলসহ আরও ৪৪টি দেশে নাগরিক হওয়া বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন। এ সুবিধা এতদিন ইউরোপের সবগুলো দেশ এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশের নাগরিক হওয়া বাংলাদেশিরা পেতেন। ফলে এখন ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন।’

নতুন যুক্ত হওয়া দেশ-
আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ: মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা ও মরিশাস।

দক্ষিণ আমেরিকা মহাদেশের রয়েছে ১২টি দেশ: ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গ্যায়ানা।

ক্যারিবিয়ান অঞ্চলেরও রয়েছে ১২টি দেশ। নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো: কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস।

তালিকায় ওশেনিয়া মহাদেশের দেশ ফিজিও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com