1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাসপোর্ট অফিসে ১৪ দালাল আটক

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২৮৬ Time View

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসের ১৪ দালালকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ অভিযান হয়। এছাড়া একজনকে অর্থ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। 

র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাজহারুল ইসলাম জানান, ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারণা করার অপরাধে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ওবাইদুল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মো. রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গোবিন্দ (৩৫), মো. হাবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং  মো. নাসির(৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ৪ জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ও জাকারিয়া নামের একজনের নিকট হতে ২০০ টাকা জরিমানা আদায় করেন। 

কারাদন্ডপ্রাপ্ত আসামিদেরকে ম্যাজিস্ট্রেটের আদেশে ১৪ জন দন্ডপ্রাপ্ত দালালকে ঢাকা কেন্দ্রীয় কারাগার পাঠিয়েছে। 

র‌্যাব-১০ অফিসার ইনচার্জ অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন জানান, দালাল চক্রটি বেশ কিছুদিন ধরে পাসপোর্ট অফিসে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com