1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

মাধবপুরে ধর্মঘর ডিগ্রী কলেজে ৩০ বছরেও নির্মিত হয়নি শহীদ মিনার

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ২৫৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে অবস্থিত ধর্মঘর ডিগী কলেজে গত ৩০ বছরেও নির্মাণ করা হয়নি শহীদ মিনার ডিগ্রী কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকাটা লজ্জাজনক এ কথা স্বীকার করে কলেজটির অধ্যক্ষ আলী আসগর দাবি করেছেন আর্থিক সংকটের কারনেই শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না জানা যায় ধর্মঘর ডিগ্রী কলেজটি কালিকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন ১৯৯৯ সালে কলেজটির উচ্চ মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয় ২০১৩ সালে কলেজে মানবিক বিভাগ দিয়ে ডিগ্রী ক্লাশ চালু করা হয়। এমপিওভুক্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রনালয় ডিগ্রী পর্যায়ে কমপক্ষে দুইটি বিভাগ চালুর কঠিন শর্ত দেওয়ার কারনে এবং প্রয়োজনীয় বিভাগ চালু করতে না পারয় ধর্মঘর ডিগ্রী কলেজের স্নাতক পর্যায় অধ্যাবধি এমপিওভুক্ত হয়নি বলে জানিয়েছেন অধ্যক্ষ আলী আসগর তিনি জানান।

বর্তমানে মানবিক বিজ্ঞান ও বানিজ্য বিভাগে প্রায় ১১ শ ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। প্রতিবছর কলেজটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পরীক্ষায় অংশ গ্রহন করে থাকে

ফলাফলও আশাব্যঞ্জক। কিন্তু কলেজটিতে একটি শহীদ মিনার না থাকার ফলে কলেজ শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কলেজ অধ্যক্ষ হিসাবে এটা আমার জন্যও লজ্জাজনক অধ্যক্ষ আলী আসগর জানান, ধর্মঘর ডিগ্রী কলেজে ৩২ শতাংশ জায়গার উপর ১ টি ৪ তলা ভবন ও ২ টি আধাপাকা টিনশেড ঘরে শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে ২৭ জন শিক্ষক ও ৮ জন কর্মচারী রয়েছেন। শিক্ষকদের মধ্যে ১৮ জন এমপিওভুক্ত বাকি ৯ জন খন্ডকালীন ছাত্রবেতন ছাড়া কলেজর আর কোনো আয়ের উৎস নেই। কলেজের তহবিল সংকটের কারনে ইতোপূর্বে গভর্নিং বডির মিটিংগুলোতে তিনি শহীদ মিনার নির্মানের বিষয়টি উথ্বাপন করলেও লাভ হয়নি।

বর্তমানে শিক্ষক কর্মচারীদের বেতনের কলেজ প্রদত্ত অংশ ২০ মাস ধরে দেওয়া সম্ভব হচ্ছে না। কলেজে একটি শহীদ মিনার নির্মান করা খুব দরকার এবং তিনি মনেপ্রাণে এটা চান বলেও দাবি করেন অধ্যক্ষ আলি আসগর। ধর্মঘর আমবাড়িয়া গ্রামের বাসিন্দা হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুজ জাহের সিলেট বিভাগের মধ্যে ইউনিয়ন পর্যায়ে শিক্ষাদীক্ষায় ধর্মঘর অনেকদিন ধরেই শীর্ষস্থানে রয়েছে অথচ এমন একটি এলকার একটি ডিগ্রী কলেজে ৩০ বছরেও শহীদ মিনার নির্মান করতে না পারাটাকে খুবই দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন। গত আগস্ট মাসে ধর্মঘর ডিগ্রী কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার পর নতুন এডহক কমিটি গঠনকল্পে ২ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবনা পাঠানো হলেও এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com