1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের জয়

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৫১ এএম
  • ২৭২ Time View

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৩টি পদের জন্য দুটি প্যানেল থেকে ৪৬ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে আওয়ামীপন্থি সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেল।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে আইনজীবী সমিতির কার্যলয়ে এ ভোট গণনা শুরু হয়।

শনিবার রাত ১২টা ২০ মিনিটে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদা প্যানেলের সব প্রার্থী জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন। এছাড়াও মো. মাহবুব হোসেন জয় সহ-সাধারণ সম্পাদক, মো. রেজাউল হক রিপন লাইব্রেরি সম্পাদক, শিখা ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সুমন দপ্তর সম্পাদক, এস এম মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক ও মো. আবুল হাসনাত জিহাদ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিজয়ী হয়েছেন- মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির এবং নাছির উদ্দীন।

এর আগে গত বুধবার প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার ভোট দেন বলে জানান নির্বাচন কমিশনার। তবে নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে দাবি করেন বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। পরবর্তীতে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় নীল প্যানেল। এ প্যানেল ভোট বর্জনের পর দ্বিতীয় দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী ভোট দেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com