1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

১০ বছর পর অভিনেত্রী অধরা গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১২ পিএম
  • ২৫৩ Time View

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে (৪৪) নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মডেল ও অভিনেত্রী ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরাকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডায় সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রাজধানীর শাহ আলী থানায় কর্মরত থাকা অবস্থায় এএসআই হুমায়ুন কবিরকে ২০১৩ সালে মিরপুরের একটি বাসায় শ্বাসরোধের পর বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেন রিয়া ওরফে অধরা। এরপর ১০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এএসআই হুমায়ুনকে হত্যার পর রিয়া নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি শুরু করেন। পরে ২০১৫ সালে পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সনদ তৈরির পর রাজধানীতে একটি মাল্টিমিডিয়া কোম্পানির বিক্রয়কর্মীর কাজ নেন। এরপর ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতে কাজ শুরু করেন। এ সময় তার ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা ওরফে রিয়া থেকে কৌশলে সুহাসিনী ওরফে অধরা নামে পরিচয়পত্র পরিবর্তন করেন। ওই নামে চিত্রজগতে নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের একটি বাসায় নিজেকে আত্মগোপন করে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫৮ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও পরিচয় পরিবর্তনের উদ্দেশে তৈরি করা জাল এসএসসি সনদ জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক।

জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মিরপুরের বাসায় এএসআই হুমায়ুনকে বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বজলুর রশিদ বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। ২০১৪ সালের ২০ জুলাই মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। 

এরপর ২০১৫ সালের ১৪ মে তাদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। পরে ২০১৭ সালে হুমায়ুনের স্ত্রী রুমি ও তার বন্ধু মিষ্টির মৃত্যুদণ্ড দেন আদালত। আর রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com