1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৯ পিএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাতো প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা।

দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণরা। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদেরকে। এছাড়া দেশে জুয়ার এসব বিজ্ঞাপনের প্রচারণা চালাচ্ছে তাদের একটি ইউটিউব চ্যানেল।

জানা গেছে, ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতো আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। আর বিশ্বব্যাপী কয়েকটি জুয়ার সাইটের বিজ্ঞাপনের প্রতি ভিডিওর জন্য এক লাখ দশ হাজার টাকা করে নিতেন প্রত্যয় হিরণরা।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা দীর্ঘদিন ধরেই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করার পর আমরা জানতে পারি, দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কার্যক্রম পরিচালনা করে। তারা ভারতীয় এজেন্টদের সহায়তায় জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয়।

অনলাইন জুয়া থেকে অনেক অপরাধের জন্ম দেয় বলে জানিয়েছেন তারেক বিন রশিদ। সেইসঙ্গে ইউটিউব ছাড়াও অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com