1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৩.২৪ পিএম
  • ৫৯৪ Time View

ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরকিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরতে এ সময়সীমা বেধে দেওয়া হয়।

এর আগে নিজ দেশের নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। যদিও আমরা ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে পারবো না, তবে সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখ সৈন্য অবস্থান করলেও আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলছে মস্কো। শুধু তাই নয় রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা অভিযোগ করে বলেছেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনী আজভ সাগর অবরোধ করে রেখেছে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে।

এদিকে, শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের শিগগির ইউক্রেন ছাড়ার নির্দেশনা দিয়েছে। একই ঘোষণা দিয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লাটভিয়া সরকার।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করছে। ক্রেমলিন বলছে যে তারা পুরোনো সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে শুধু সতর্ক বার্তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com