1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

ফারইস্ট লাইফের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান শেখ কবির

  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১১.১১ এএম
  • ৫৯৩ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনিত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমা কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান ড. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় শেখ কবির হোসেনকে। বিমা কোম্পানিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফের প্রায় ২০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান জুপিটার বিজনেস লিমিটেড, যার শেয়ার ৯.৯০ শতাংশ এবং ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড, যার শেয়ার ৯.৯১ শতাংশ। এই প্রেক্ষিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান দু’টিকে অন্তর্ভুক্ত করতে পর্ষদ পুনর্গঠন করে সংস্থাটি।

নিয়ন্ত্রক সংস্থাটির এ সংক্রান্ত গত ৩ ফেব্রুয়ারির চিঠি থেকে আরো জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর উদ্যোক্তা পরিচালকদের মধ্যে থাকছেন আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া ও ফারইস্ট সিকিউরিটিজ। বাকি ছয়জনই স্বতন্ত্র পরিচালক।

স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন, বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ও রোবটিকস এন্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক লাফিফা জামাল, সাবেক সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ড. মো. রহমত উল্লাহকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ। ড. মো. রহমত উল্লাহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য এবং বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com