1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী করাগারে

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ৩৯৫ Time View

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে ২৫জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিক্তিতে এই অভিযান পরিচালনা করা। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এসময় ২৫ জনকে আটক করা হয়। পরে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। পরে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে শনিবার দুপুর ২ টা থেকে সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের আড়ালে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলাকালীন সময়ে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আলমগীর জাহান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com